সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যাবসায়ী জাহাঙ্গীর গ্রেপ্তার 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬১১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
Oplus_131072

নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

শনিবার (১৬ আগষ্ট) রাতের দিকে সিদ্ধিরগঞ্জ থানার সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।

মোঃ জাহাঙ্গীর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকার মৃত আওলাদ হোসেনের ছেলে।

পুলিশ জানায় রাতে গোপন তথ্যের ভিত্তিতে থানার এসআই (নিঃ) মোঃ ওয়াসিম আকরাম ও এএসআই (নিঃ) রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আসামিকে গ্রেপ্তার করে।

প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি জাহাঙ্গীর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ ও আশেপাশের এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মাদকসহ হাতেনাতে জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..