সংবাদ শিরোনাম :
গোগনগরে আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি নেতাদের শেল্টারে শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের পিচ উঠে যাচ্ছে, অনিয়মের অভিযোগে বিক্ষোভ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই—উদ্বিগ্ন এলাকাবাসী আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি পরিবহণে অগ্নিসংযোগ, ৪০ জনকে আসামি করে মামলা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৯১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি পরিবহণে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় অজ্ঞাতনামা ৪০ জন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও দু-ষ্কৃতকারীর বিরুদ্ধে দুটি মা-মলা হয়েছে।

‘রাষ্ট্রবিরোধী’ স্লোগান দিয়ে পরিবহণে আগুন ধরিয়েছে বলে মা-মলায় উল্লেখ করা হয়েছে।

শনিবার রাতে মা-মলা দায়ের করা হলেও রোববার (১৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।

তিনি বলেন, ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) অফিসের প্রধান ফটকের সামনে পার্কিং অবস্থায় নাফ পরিবহণের একটি মিনিবাসে হা-মলা চালায় দু-ষ্কৃতকারীরা।

মামলার বাদী সোহাগ মিয়া মামলায় উল্লেখ করেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মিনিবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তার দাবি, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে হাইওয়ে পুলিশ এসে পুড়ে যাওয়া যানটি জব্দ করে। মামলায় তিনি অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করেন।

এছাড়া গত ১২ নভেম্বর রাতে জালকুড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

অপর মামলার বাদী সিএনজিচালক বাবুল মিয়া জানান, দুই যাত্রী নিয়ে ওই এলাকায় পৌঁছলে ২০-২৫ জন ব্যক্তি রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে হামলাকারীরা তার সিএনজিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..