সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সিলেটের ৮০০০ ঘনফুট সাদাপাথর নারায়ণগঞ্জে উদ্ধার!

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুটকৃত বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে প্রায় ৩০ থেকে ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার করা হয়।

রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি জানান, ভোলাগঞ্জ এলাকা থেকে উত্তোলিত এসব পাথর অবৈধভাবে কাঁচপুর এলাকায় মজুত করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তা জব্দ করা হয়।

র‍্যাবের ভাষ্য, সম্প্রতি ভোলাগঞ্জ থেকে প্রায় দুই লাখ ঘনফুট সাদা পাথর এবং ছয় লাখ ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। এসবের বাজারমূল্য প্রায় ৪৫০ থেকে ৫০০ কোটি টাকা। অবৈধভাবে উত্তোলনের পর দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে জমা করে ক্রাশার মেশিনে পাঠানো হচ্ছিল।

র‍্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ঢাকার ডেমরার সারুলিয়া ও নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে এসব খনিজ পাথর জব্দ করা হয়। অভিযান এখনো চলমান রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..