সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফুটবল উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ, ক্রীড়া সংগঠনকে বল ও জার্সি বিতরণ সর্বোচ্চ মাদক উদ্ধারকারী হিসেবে ডিবির এসআই স্বপন মিয়া সম্মানিত মোটরসাইকেলে অভিনব কৌশলে মাদক পরিবহন,  র‌্যাবের অভিযানে ১৩৬ বোতল ইস্কাফসহ আটক ১ রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১,১০৭ বোতল ESKUF, ০১টি ট্রাক ও ১টি CNG সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৬০ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক লুন্ঠিত কাভার্ড ভ্যান ও ৬১৪ পিস কম্বল উদ্ধারসহ ০৫ জন ডাকাত গ্রেফতার অ্যাডিশনাল ডিআইজি এম এ জলিলের ‘ক-সার্কেল’ অফিস পরিদর্শন, পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রদান সেনাপ্রধানের বগুড়ার শিবগঞ্জে ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন বগুড়ার শেরপুরের ঝাঝর ও দুধ কুমুড় খাল খনন প্রকল্প পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সেনাপ্রধানের বগুড়ার শিবগঞ্জে ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন

মিন্টু ইসলাম / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বগুড়া, ৮ জুলাই ২০২৬ (বুধবার): বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথুলী রথবাড়ি এলাকায় অনুষ্ঠিত ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

সকালে তিনি হেলিকপ্টারযোগে শিবগঞ্জ হেলিপ্যাডে অবতরণ করেন। এরপর উথুলী রথবাড়িতে অবস্থিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্প (৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ফার্ম বেস-১) পরিদর্শন করেন। দুপুর পর্যন্ত তিনি প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সেনাপ্রধানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো. সাজেদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল হক, সেনাপ্রধানের নিরাপত্তা কর্মকর্তা মেজর মেহেদী হাসান খান এবং ক্যাপ্টেন মো. আহনাফ হোসেন।

পরিদর্শন শেষে দুপুর ২টা ২৫ মিনিটে সেনাপ্রধান শিবগঞ্জ উপজেলা পরিষদ মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মধ্যাহ্নভোজে অংশ নেন। এরপর বিকেল ৩টায় শিবগঞ্জ হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..