সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সেলিম প্রধানএর হুঙ্কার: “যেখানে হাত দেই, সেখানে হালচাল মাতিয়ে দেই”

ফাহমিদা এমি / ৭২২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বাংলাদেশের রাজনীতিতে নতুন চমক হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি। আর এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নিজেকে  সেলিম প্রধান এক সাহসী ও আলোচিত মন্তব্য করে রাজনীতির ময়দানে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেলিম প্রধান বলেন,

 “আমি যেখানে হাত দেই, সেখানে হালচাল মাতিয়ে দেই। রাজনীতিতে এসেছি থেমে থাকার জন্য নয়, ঝড় তোলার জন্য।”

 

তিনি আরও বলেন,

 “বিগত দিনের পুরোনো নেতারা ক্ষমতার চেয়ারে বসে শুধু নিজের ভাগ্য গড়েছে, জনগণের ভাগ্য নিয়ে খেলেছে। আমি তাদের জন্য রাজনীতি করা কঠিন করে দেবো। জনগণ চায় পরিবর্তন, আর সেই পরিবর্তনের নাম বাংলাদেশ রিপাবলিক পার্টি।”

 

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেলিম প্রধান নতুন প্রজন্মকে রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং বলেন,

“এই দেশ আর সেই পুরোনো রুটিনে চলবে না। সময় এসেছে নবজাগরণের, সময় এসেছে সাহসী নেতৃত্বের।”

 

অনেকে বলছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্য একটি বড় বার্তা। অনেকে এটাকে রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত হিসেবেও দেখছেন।

বাংলাদেশ রিপাবলিক পার্টির ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে, সেটা সময়ই বলে দেবে। তবে সেলিম প্রধানের এই আত্মবিশ্বাসী ভাষ্য রাজনীতির মাঠে নতুন আলোড়ন তুলে দিয়েছে, সেটা বলাই যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..