সংবাদ শিরোনাম :
ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে বোনের পাঠানো টাকায় নিজের নামে জমি’ ফেরত চাওয়ায় হত্যার হুমকি, থানায় মামলা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নিজের নামে জমি কিনতে বিদেশ থেকে নিজের কষ্টার্জিত টাকা দেশে আপন বোন হালিমা আক্তার খুকির কাছে পাঠান অপর বোন শিউলি আক্তার। এমনকি বিদেশ যাওয়ার আগে নিজ মায়ের সামনে ওই বোনকে আরো তিন ভরি স্বর্ণও দেন শিউলি। কিন্তু বিদেশ থেকে এসে সেই টাকা আর স্বর্ণ ফেরত চাওয়ায় শিউলিকে শারীরিক নির্যাতনসহ তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় খুকি ও তার স্বামী শামীম। ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার ইছাপাড়া গ্রামের। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শিউলি।

অভিযোগে তিনি জানান, তিনি পৌরসভার আদমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। তিনি সৌদীআরবের প্রবাসী। বিদেশ থাকাকালীন তিনি তার ছোট বোন হালিমা আক্তার খুকির কাছে প্রথম ধাঁপে পচিশ লাখ ও দ্বিতীয় ধাঁপে আরো চৌদ্দ লাখ দশ হাজার টাকাসহ মোট উনচল্লিশ লাখ দশ হাজার টাকা পাঠান জমি কেনার জন্য। এছাড়া বিদেশে যাওয়ার আগে, তার মায়ের সামনে আরো তিন ভরি স্বর্ণ রেখে যান।
সম্প্রীতি তিনি জানতে পারেন ডিপিএস এর মাধ্যমে বিদেশ থেকে পাঠানো তার টাকা দিয়ে তার বোন খুকি নিজের নামে জমি কিনে।

পরে তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে তার টাকায় ক্রয় করা জমি দিতে বলেন। এতে তার বোন হালিমা আক্তার খুকি ও খুকির স্বামী ইছাপাড়া গ্রামের মোরশেদ আলীর ছেলে শামীম, আদমপুর গ্রামের মাইনুদ্দিনের স্ত্রী তানিয়া ও তার অপর বোন হোসনে আরা তাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় এবং এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে মেরে ফেলার হুমকি দেয় তার বোন ও বোনের স্বামীরা। পরে তার কষ্টার্জিত টাকা বা টাকায় কেনা সম্পত্তি ফিরে পেতে থানায় অভিযোগ করেন, পরে তা মামলায় রূপান্তরিত হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, শিউলি আক্তারের দেওয়া অভিযোগে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ ) প্রতিনিধি

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..