সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

হত্যা মামলার পলাতক আসামি ডালিমের অবস্থান এসপি কার্যালয়ে, সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লেও পুলিশের দাবি—‘নজরে আসেনি’

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ডালিমকে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে দেখা যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২১ জুন) সন্ধ্যায় এসপি কার্যালয়ে উপস্থিত অবস্থায় তাকে সাংবাদিকদের ক্যামেরায়ও দেখা যায়।

ডালিম (৫০) সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার প্রয়াত কুদরত আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ অক্টোবর একই এলাকার বাসিন্দা লিটন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার দুই নম্বর আসামি তিনি। নিহতের বড় বোন রাশিদা বেগম ২৮ অক্টোবর সোনারগাঁ থানায় ২৩ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলু।
বর্তমানে মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডালিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুরে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক হন নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, যিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে। তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনার পর সেখানে ডালিমকেও দেখা যায়।
সজীবকে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়ার সময়ও ডালিম এসপি কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় সাংবাদিকদের ক্যামেরায় তার উপস্থিতির দৃশ্য ধরা পড়ে।
স্থানীয়দের দাবি, ডালিম সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ঘনিষ্ঠ সহযোগী। সজীব আটকের খবর পেয়ে তিনি এসপি কার্যালয়ে যান এবং সজীবকে নিয়ে যাওয়ার পর সেখান থেকে চলে যান।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত কোনো আসামির এসপি কার্যালয়ে উপস্থিতির বিষয়টি আমাদের নজরে আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হবে। কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..