সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে কৃষক দলের কমিটিতে আওয়ামী লীগ দোসরদের পুনর্বাসনের অভিযোগ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২২৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জে কৃষক দলের নতুন আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে নানা অভিযোগ উঠেছে। সম্প্রতি ঘোষিত কমিটিতে সাবেক আওয়ামী লীগ এমপি গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ সহচর দেওয়ান মাহমুদসহ মোহাম্মদ হোসেন ও মঞ্জুর আহমেদকে গঠিত কমিটিতে মোটা অংকের টাকার বিনিময়ে পুণর্বাসিত এবং গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করার অভিযোগ রয়েছে।

সূত্রে জানা যায়, আগামী দিনে কৃষক দলের কার্যক্রমকে এগিয়ে নিতে এই কমিটি গঠন করা হলেও, এর পিছনে রয়েছে বাণিজ্যের আঁতাত। অভিযোগ রয়েছে যে, দেওয়ান মাহমুদকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে যুগ্ম আহবায়ক হিসেবে রাখা হয়েছে, এবং কমিটির আহবায়ক ও সদস্য সচিব পদে মোহাম্মদ হোসেন ও মঞ্জুর আহমেদকে রাখা হয়েছে অসাধু উপায়ে।

স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ বিষয়ে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগ করেছেন যে, এই কমিটি দলীয় স্বার্থ অপসারণ করে শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য গঠিত হয়েছে।

সমাজের ন্যায় ও স্বার্থের রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয় কৃষকগণ। তারা আশা করছেন, সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে এবং যারা কৃষক দলের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কৃষক নেতাদের দাবি, সদ্য ঘোষিত কমিটি আসলে ব্যক্তিগত স্বার্থে গঠিত হয়েছে এবং এর মাধমে একটি বিশেষ মহল পুনর্বাসনের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করছে। তারা অভিযোগ করছেন যে, এই কমিটি কৃষকদের স্বার্থের বিপরীতে গিয়ে দলের কার্যক্রমকে ক্ষুণ্ন করছে।

স্বার্থ রক্ষার লক্ষ্যে গঠিত এই কমিটির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে যে, এতে সাবেক আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ সহচর দেওয়ান মাহমুদ, মোহাম্মদ হোসেন ও মঞ্জুর আহমেদসহ অন্যান্য ব্যক্তি উপস্থিত রয়েছেন যারা নতুন করে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের পায়তারা করছে।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..