সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

যুবদলের নাম ভাঙ্গিয়ে মতিঝিলে ফারুক গ্রুপের চাদাবাজী অব্যাহত

বিশেষ প্রতিনিধি / ১৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানী ঢাকার মতিঝিল এলাকার জনগন এখন বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের চাদাবাজীতে অতিষ্ঠ হয়ে উঠেছে। রাস্তার হকার, ফুটপাত,দোকান,পাম্প ব্যাবসা প্রতিষ্ঠান সবাই এখন তাদের হাতে জিম্মী। এই গত ২৬জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের কমিটি থেকে মতিঝিল থানার ৯ নং ওয়ার্ডের যুবদল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন দলটি পরবর্তীতে চাঁদাবাজিতে মরিয়া হয়ে ওঠে দলের সক্রিয় সদস্যরা। চাঁদাবাজি ও টেন্ডারবাজি করায় প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণের যুবদল আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করে কমিটি বিলুপ্ত করেন।

বর্তমানে আবারো বেপরোয়া চাঁদাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল। মমিন বেপারী বিপ্লব হোসেন মিতু, আর এদর নেতৃত্ব দিচ্ছেন ফারুক নামের এক ব্যাক্তি। চাঁদাবাজ গংরা বলেন বর্তমানে কমিটি না থাকায় আমাদের জন্য আরো ভালো হয়েছে এখন কোন কৈফয়ত বা কোন অভিযোগ দিতে পারবে না মহানগর কমিটি।বিশেষ করে মতিঝিলের ৮ও ৯নং ওয়ার্ডে চলে এদের রাম রাজত্ব। গত ৫ অগাষ্ট পর থেকেই তারা এই সব এলাকা চাদাবাজীর জন্য বেছে নেয়।

বাংলাদেশের রাজধানীর মতিঝিলে ১৬ তলা গলি থেকে মাসে ৬ লক্ষ টাকা চাঁদা আদায় করেন। ওই এলাকাটি সাধারণ মানুষের চলাচলের কোন উপযোগী নেই চারপাশে হোটেলের বাণিজ্য। চারপাশে অফিসের মালিকরা বলেন আগের চেয়ে এখন আরও বেশি যানজট সৃষ্টি করেছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে বন্ধ হওয়া ক্যাসিনোতে তারা রাতে বসাচ্ছে জুয়ার আসর। ফারুকের নেতৃত্বে চলছে এসব ক্লাব গুলোতে জুয়া।

মমিন বেপারী ও বিপ্লব হোসেন মিতু সহ আরও অনেকেই এই ক্যাসিনো ব্যাবসার সাথে জড়িত। ভাঙ্গারী ব্যাবসার আড়ালে এরা মাদক।বানিজ্য করছে বলে অভিযোগ রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..