সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

এবার যে বিষয়ে কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঝুট (পোশাক কারখানার অব্যবহৃত কাপড়) ব্যবসায়ে সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার না করার আহ্বান জানানো হয়। মূলত, প্রতারণা রোধের জন্য জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে কিছু স্বার্থান্বেষী ও অসাধু মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার প্রস্তাব দিচ্ছে এবং শিল্পাঞ্চলে অপকর্ম চালাচ্ছে, যা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে

ঝুট ব্যবসা বা অন্য কোনো ব্যবসার জন্য সুপারিশ সেনাবাহিনীর কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও কেউ যদি কোনোরকম অবৈধ সুবিধা নিতে সেনাবাহিনীর নাম ব্যবহার করার চেষ্টা করে তাহলে নির্মোক্ত মুঠোফোন নম্বরে কল করে সেনাবাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ- ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮ ও ০১৭৬৯০৯৫২০৯

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..