সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

বিএনপি কেন্দ্রীয় নেতারা বাবুলের কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে তারেক রহমানের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান 

ফাহমিদা এমি / ২৩২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রবিবার নারায়ণগঞ্জ মিশনপাড়ায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও নারায়ণগঞ্জ-৫ আসনের জনপ্রিয় নেতা জনাব আবু জাফর আহমেদ বাবুলের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব আব্দুস সালাম আজাদ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু।

মতবিনিময়কালে নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ৩১ দফা রূপরেখা এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

জনাব আবু জাফর আহমেদ বাবুল তার বক্তব্যে বলেন, “আমরা তারেক রহমানের নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবসময় রাজপথে থাকব। নারায়ণগঞ্জ-৫ আসনে জনগণের অধিকার ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ।”

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং তারা কেন্দ্রীয় নেতাদের দিকনির্দেশনায় অনুপ্রাণিত হয়ে আগামী দিনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..