সংবাদ শিরোনাম :
নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সচেতন নাগরিক গড়ে তুলতে সাগরের আহ্বান: নিরাপদ সড়ক আন্দোলনের নতুন দৃষ্টিভঙ্গি ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের পবিত্র আনন্দে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আলিফ দেওয়ান বক্তাবলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়ার ঈদ শুভেচ্ছা কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা ফতুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে এনআরবি মামুন’কে দেখতে চায় সাধারণ জনগণ আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী “চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের “ ‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ফতুল্লা থানা কৃষকদলের উদ্যোগে গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ফাহমিদা এমি / ৩১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
oplus_0

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফতুল্লা থানা শাখার উদ্যোগে এক বিশাল গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আছর ফতুল্লার তক্কার মাঠ এলাকায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুমন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতুল্লা থানা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জাতির নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

দোয়া ও মিলাদ মাহফিলে ফতুল্লা থানা কৃষকদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য লাভ, দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক। শত বাধা ও নির্যাতনের মাঝেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার সুস্থতা কামনায় এ ধরনের দোয়া ও মিলাদ মাহফিল দেশের সর্বস্তরের মানুষের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং মহান আল্লাহর দরবারে তার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের  কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, ফতুল্লা  থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,  নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি শাহিন মিয়া, সাধারণ  সম্পাদক আলম মিয়া , ফতুল্লা  থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা তাতীদলের আহবায়ক  ইউনুস, ফতুল্লা থানা  শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, আলহাজ্ব মোঃ শাহ আলম, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রবিন ,যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা,ইদ্রিস আলী, বিল্লাল হোসেন আশিক,সাকিল গাজী, মারুফ আহম্মেদ,দিদার হোসেন,আমিনুল ইসলাম।

‎সদস্য, শাহাদাত চৌধুরী, আহম্মেদ আলী রনি,সোহেল রানা,রেমন রাজিব, সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..