সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার রূপগঞ্জে চাকরির প্রলোভনে ডাকাতি: ৪ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ২ শটগানসহ বিপুল অস্ত্র-সরঞ্জাম আড়াইহাজারে শীর্ষ সন্ত্রাসী ‘শুটার রিয়াজ’-এর দুই সহযোগী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার, ডিবির অভিযান আবু ইউসুফ টিপুর নেতৃত্বে রাজপথে কঠোর অবস্থান, প্রতিষ্ঠাবার্ষিকীতে ভেস্তে গেলো আওয়ামী লীগের কর্মসূচি
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায়

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মাণাধীন সেতু নং-০৭-এর পাশের গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী শুক্রবার (২৬ জুন) নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কয়েকটি এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
এছাড়া, কাজ চলাকালে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বাভাবিক চাপের তুলনায় কম চাপ থাকতে পারে বলেও জানানো হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মাণাধীন সেতু নং-০৭-এর পাশের গ্যাস পাইপলাইন স্থানান্তরের প্রয়োজনীয় কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সাময়িকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..