সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বগুড়ার শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বগুড়ার শেরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করলেন এমপি সিরাজ হামলায় আহত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু, বিক্ষোভ ঘোষণা এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের নামে প্রতারণার অভিযোগ কম্পিউটার অপারেটর গ্রেপ্তার গভীর রাতে বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ মালামাল লুট দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন, প্রস্তুতি শুরু করেছে ইসি: মাছউদ মাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গলা কেটে হত্যা করেছে চার ভাই প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা, অংশ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ রাজীবের
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তার পলাতক স্বামীর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে শনিবার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল নওয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পলাতক আসামি আল আমিনের বসতঘরের শয়নকক্ষের খাটের ওপর থাকা তোষকের নিচ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আল আমিনের স্ত্রী মোসাঃ ছালেহা (৩২)-কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় আল আমিন পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ছালেহা এবং পলাতক আল আমিনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..