সংবাদ শিরোনাম :
ফতুল্লায় তালা ভেঙে বাসায় চুরি, নগদ ২ লাখ টাকা ও ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি লুট বগুড়া শেরপুরে মির্জাপুরকে হারিয়ে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কুসুম্বী বাবার পথেই তারেক রহমান, বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধন, সড়ক উন্নয়ন ও আধুনিক ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সোনারগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বগুড়ার শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বগুড়ার শেরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করলেন এমপি সিরাজ হামলায় আহত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু, বিক্ষোভ ঘোষণা এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের নামে প্রতারণার অভিযোগ কম্পিউটার অপারেটর গ্রেপ্তার
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধন, সড়ক উন্নয়ন ও আধুনিক ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন এবং আধুনিক ঘাটলা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সোনারগাঁও উপজেলায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আসোনারগাঁয়েসোনারগাঁয়েওতায় ‘One Student, One Tree’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন। পরে স্টেডিয়াম প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর নিউটাউন থেকে গঙ্গানগর কবরস্থান পর্যন্ত ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এছাড়া বৈদ্যের বাজার মাছ বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে স্থানীয় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন আরও সহজ করতে একটি আধুনিক ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বৃক্ষরোপণ ও অবকাঠামো উন্নয়ন—দুই ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এমন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে স্থানীয় জনগণের জীবনযাত্রার মানও উন্নত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..