নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জহির আহমেদ সোহেল।
শুক্রবার (১৭ জুলাই) রাতে নগরীর মিশনপাড়া পঞ্চায়েত কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন মাসুকুল ইসলাম রাজীব। এ সময় জহির আহমেদ সোহেলসহ উপস্থিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জন্মদিনের এ আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ। কেক কাটা, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে রাজীবের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন উপস্থিতরা। তারা রাজীবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নগর উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে মাসুকুল ইসলাম রাজীব উপস্থিত সবার সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন। কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...