সংবাদ শিরোনাম :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ, স্বপ্ন বাংলা নিউজ ২৪ পরিবারের শুভেচ্ছা ও অভিনন্দন রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলিতে যুবদল নেতা নিহত, গুলিবিদ্ধ ২ বিসিক চেয়ারম্যান হিসেবে বেনজির আহমেদ টিটুকে ফতুল্লা থানা বিএনপি নেতা মেহেদী হাসান শ্যামলের শুভেচ্ছা ও অভিনন্দন” বেনজির আহমেদ টিটুকে মাসুকুল ইসলাম রাজিবের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দর থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে ওসির অসদাচরণ ফতুল্লায় ২০ বোতল ফেনসিডিলসহ যুবরাজ গ্রেফতার বেনজীর আহমেদ টিটু বিসিকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইকবাল হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন বিসিক চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ টিটোর নিয়োগে সালাউদ্দিন দেওয়ানের অভিনন্দন গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা অতীতে যারা ছিলেন আওয়ামী লীগের পরীক্ষিত কর্মী, তারাই এখন বনে গেছেন বিএনপির ‘নিবেদিতপ্রাণ’!
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলিতে যুবদল নেতা নিহত, গুলিবিদ্ধ ২

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া একই ঘটনায় আরও ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকার ওপেক্স গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর দু’জন হলেন- ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন (৩২) ও সবজি ব্যবসায়ী নালাম সরদার (৪৫)।

এদিকে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ তারা ৭ থেকে ৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে। এ ছাড়া বিএনপি নেতা ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..