সংবাদ শিরোনাম :
দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ নির্মূলে জনসচেতনতার কোনো বিকল্প নেই : মামুন মাহমুদ  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে সেলিম হোসেনের গভীর শোক ও শ্রদ্ধা জাকির খানের উদ্যোগে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, দোয়া ও মিলাদ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, ফতুল্লা থানায় তিন নির্মাণ শ্রমিক আটক কেক কেটে মিষ্টিমুখে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধানের জন্মদিন উদযাপন নারায়ণগঞ্জের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এমপিদের সঙ্গে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় শাহবাজপুরের কারেন্টের অভিমান মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ নির্মূলে জনসচেতনতার কোনো বিকল্প নেই : মামুন মাহমুদ 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর পুল চত্বরে স্থানীয় জনসাধারণ ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও নারী-শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। এসব অপরাধের বিরুদ্ধে পরিবার, সমাজ ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক জননেতা অধ্যাপক মামুন মাহমুদ।

এ সময় অধ্যাপক মামুন মাহমুদ একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসন, কমিউনিটি পুলিশিং এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ নির্মূলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় জনগণকে অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

সভায় স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..