সংবাদ শিরোনাম :
দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ নির্মূলে জনসচেতনতার কোনো বিকল্প নেই : মামুন মাহমুদ  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে সেলিম হোসেনের গভীর শোক ও শ্রদ্ধা জাকির খানের উদ্যোগে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, দোয়া ও মিলাদ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, ফতুল্লা থানায় তিন নির্মাণ শ্রমিক আটক কেক কেটে মিষ্টিমুখে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধানের জন্মদিন উদযাপন নারায়ণগঞ্জের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এমপিদের সঙ্গে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় শাহবাজপুরের কারেন্টের অভিমান মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

রূপগঞ্জে খাল পরিদর্শনে ফরহাদ হোসেন আজাদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিন ধরে দখল ও অব্যবস্থাপনার কারণে অস্তিত্ব সংকটে থাকা খালগুলো পুনঃখনন ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, খাল দখলের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া ও রূপসী সুইসগেট এলাকাও পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, “রূপগঞ্জের অবস্থা দেখে মনে হচ্ছে, বিগত সময়ে এখানে কোনো কাজই হয়নি। ফ্যাসিস্টরা তাদের অবৈধ ক্ষমতার পুরো সময় লুটপাটে ব্যস্ত ছিল। এর ফলে আজ এসব এলাকার প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।”
তিনি বলেন, “পাঁচ লাখ মানুষের স্বার্থে আমরা কাজ করব। মাত্র পাঁচজন মানুষের কাছে খালের জমি জিম্মি থাকতে পারে না। খালের জমি উদ্ধার করতে যা যা প্রয়োজন, সরকার তাই করবে। আপনারা সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আপনাদের সঙ্গে নিয়েই আগামী দুই-তিন দিনের মধ্যে খাল উদ্ধারের কাজ শুরু করব।”
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে প্রথম খাল খননের কাজ শুরু হয়েছিল। পরবর্তীতে বিগত ফ্যাসিস্টরা ক্ষমতায় এসে খাল খননের কাজ বন্ধ করে দেয়। তাঁর সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও সেই কাজ চালু করেছেন। ইনশাআল্লাহ, দ্রুতই দেশের মানুষ এর সুফল পেতে শুরু করবে।”
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন, কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে খাল পুনঃখনন ও দখলমুক্ত করার কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কাজে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সদস্য সচিব বাচির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াসিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, ভুলতা ইউনিয়ন যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..