সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাত ৮টায় মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, শেখ মো. অপু ও মো. শহীদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম সজল বলেন, “বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসার আগে একজন সাধারণ গৃহবধূ ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান আততায়ীদের হাতে শাহাদাতবরণ করার পর তিনি দলের হাল ধরেন। তাঁর দৃঢ়, সাহসী ও আপসহীন নেতৃত্বে বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়।”

তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চূড়ান্ত বিজয় অর্জন করে। তাঁর নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের কল্যাণে কাজ করেছে। তিনি ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন আপসহীন নেত্রী।”

মনিরুল ইসলাম সজল আরও বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শেখ হাসিনার সরকারের রাজনৈতিক নির্যাতন, মামলা ও দীর্ঘ কারাভোগের কারণে আমাদের নেত্রীকে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। অসুস্থতা ও নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ আমাদের নেত্রী, আমাদের মা, আমাদের মাঝে নেই—এ শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের কাছে শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি জাতীয়তাবাদী শক্তির প্রেরণার প্রতীক। আমরা যতদিন বেঁচে থাকব, তাঁর আদর্শ ও শহীদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে ধারণ করে দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব।”

অনুষ্ঠানের শেষপর্বে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..