সংবাদ শিরোনাম :
নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সচেতন নাগরিক গড়ে তুলতে সাগরের আহ্বান: নিরাপদ সড়ক আন্দোলনের নতুন দৃষ্টিভঙ্গি ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের পবিত্র আনন্দে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আলিফ দেওয়ান বক্তাবলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়ার ঈদ শুভেচ্ছা কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা ফতুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে এনআরবি মামুন’কে দেখতে চায় সাধারণ জনগণ আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী “চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের “ ‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলার সাত থানায় নতুন অফিসার ইনচার্জবৃন্দের যোগদান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলার ০৭ (সাত)টি থানায় ০৭ জন পুলিশ পরিদর্শক (নিঃ) অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন। অতঃপর নবাগত অফিসার ইনচার্জবৃন্দ পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, “নির্বাচনের সময় পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। নির্বাচনী আচরণবিধি কেউ লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলার প্রত্যেক পুলিশ সদস্যকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া থানায় জিডি বা মামলা করতে আসা যেকোন ভূক্তভোগীকে হয়রানি না করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেন।”

নবাগত অফিসার ইনচার্জবৃন্দ হলেন- ১) জনাব মোহাম্মদ আব্দুল হালিম, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, ২) জনাব মোঃ আব্দুল মান্নান, অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানা, ৩) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম অফিসার ইনচার্জ, সিদ্ধিরগঞ্জ থানা, ৪) জনাব গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, অফিসার ইনচার্জ, বন্দর থানা, ৫) জনাব মোঃ মহিববুল্লহ, অফিসার ইনচার্জ, সোনারগাঁও থানা, ৬) জনাব মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ, আড়াইহাজার থানা, ৭) জনাব মোঃ সবজেল হোসেন, অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..