সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা এনায়েতনগরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের পাশে বিএনপি নেতৃবৃন্দ জার্সি, প্যান্ট, বুট, ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ আসন্ন ইউপি নির্বাচনে গোয়ালমারী ইউনিয়ন সফল চেয়ারম্যান মান্নান প্রধান সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশাী। উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা ধরে রাখতে চান মান্নান প্রধান, প্রত্যাশা গোয়ালমারাবাসীর দোয়া ও ভালোবাসা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন রুহুল আমিন সিকদার ও আনিসুর রহমানের ওপর ন্যাক্কারজনক হামলায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা মুন্সীগঞ্জ ও চাঁদপুরে মেঘনায় নৌ ডাকাত এক আতঙ্কের নাম শামিম ওরফে কাইল্লা শামীম
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত করে এ দেশকে কলঙ্কমুক্ত করেছি : শাহজাহান আলী

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৫৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য শাহজাহান আলী বলেন, ২০২৪ সালে এই বাংলাদেশ থেকে এক কলঙ্কিত নারীর পদত্যাগ হয়েছে। তাকে এদেশ থেকে বিতারিত করা হয়েছে চরম অসম্মান ও অপমান করে।সেই নারী শেখ হাসিনা সব সময় বলতো যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধী,

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই। সে বঙ্গবন্ধুর খুনের আসামিদের নামে নিরীহ সাধারণ মানুষকে ফাঁসি দিয়েছে জামাতে নেতাদের ফাঁসি দিয়েছে, দিয়ে বলেছে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হয়েছে। তার তথ্য ভুল। আমরা তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনা ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে স্বৈরাচারী শেখ হাসিনাকে এ দেশ থেকে বিতাড়িত করে এ দেশকে কলঙ্কমুক্ত করেছি।

সাবেক ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কালে একথা বলেন মোঃ শাজাহান আলী।

ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট মোহাম্মদ জাহিদ হাসান রুবেলের সভাপতিতে ও এনায়েত নগর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মনির হোসেন মৃধা সঞ্চালনায় উক্ত কর্মী সভায় ফতুল্লা থানার অন্তর্গত এনায়েতনগর ইউনিয়ন বক্তাবলী ইউনিয়ন কাশিপুর ইউনিয়ন কুতুবপুর ইউনিয়ন ও ফতুল্লা ইউনিয়নের অসংখ্য নেতা কর্মী অংশগ্রহণ করেন।

৩১শে ডিসেম্বর মঙ্গলবার রাত আটটায় উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে গণমানুষের নেতা clean image এর অধিকারী আলহাজ্ব মোঃ শাহ আলম কে এমপি হিসেবে দেখার দাবি জানান এবং ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদে মোঃ শাহজাহান আলীকে দেখার দাবি জানান। বক্তারা এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানুষের কাছে আগামী সুন্দরের বার্তা পৌঁছে দিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..