সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা এনায়েতনগরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের পাশে বিএনপি নেতৃবৃন্দ জার্সি, প্যান্ট, বুট, ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ আসন্ন ইউপি নির্বাচনে গোয়ালমারী ইউনিয়ন সফল চেয়ারম্যান মান্নান প্রধান সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশাী। উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা ধরে রাখতে চান মান্নান প্রধান, প্রত্যাশা গোয়ালমারাবাসীর দোয়া ও ভালোবাসা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন রুহুল আমিন সিকদার ও আনিসুর রহমানের ওপর ন্যাক্কারজনক হামলায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা মুন্সীগঞ্জ ও চাঁদপুরে মেঘনায় নৌ ডাকাত এক আতঙ্কের নাম শামিম ওরফে কাইল্লা শামীম
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সোনারগাঁয়ে ধর্ষণ মামলার প্রধান আসামী আল আমিন ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

সোনারগাঁয়ে ধর্ষণ মামলার প্রধান আসামী আল আমিন ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার

সোনারগাঁয়ে ধর্ষণ সংক্রান্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামী আল আমিন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার র‌্যাব-১১

র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ কর্তৃক সোনারগাঁওয়ে ধর্ষণ সংক্রান্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামী আল আমিন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার। প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী আল আমিন (৩৫) একজন ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে কাজ করার পাশাপাশি অটোরিকশা চালাত। ভিকটিম আসামী আল আমিনের অটোরিক্সা দিয়ে বাজারে যাওয়া আসা করত এবং তার মাধ্যমে বাসার ইলেকট্রনিকের মেরামতের কাজও করাত। এরই প্রেক্ষিতে গত ২৭/০১/২০২৪ ইং তারিখ ভিকটিমের বাসার ফ্রিজের ইলেকট্রিক লাইনের সমস্যা হলে আসামী আল আমিনকে দিয়ে বাসার ফ্রিজের ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত করানো হয়। কাজের মজুরি ৩০০/- টাকা হলেও আসামী আল আমিন ভিকটিমের কাছ থেকে ১০০০/- টাকা নিয়ে যায়। ভিকটিম বাকি টাকা ফেরত চাইতে গত ২৭/০১/২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় আসামী আল আমিনের বাড়ীতে গেলে সে ভিকটিমের হাত ধরে টান মেরে তার রুমে নিয়ে দরজা বন্ধ করে ভিকটিমের হাত মুখ চাপ দিয়ে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এরই প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি ধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করেন।

এই অপরাধের সাথে জড়িত আসামী আল আমিন’কে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাব-১১, নারায়ণগঞ্জ, সিপিএসসি কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করেন। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধর্ষণ সংক্রান্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামী আল আমিন (৩৫), পিতা-মৃত সোলেমান, সাং-বাদামতলা, দরগাবাড়ী, ইউপি-সাদিপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর অভিযানিক দল ০১/০২/২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা হতে বর্ণিত আসামী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..