সংবাদ শিরোনাম :
ডিন’স অ্যাওয়ার্ড পেল ইবির ৩৬ শিক্ষার্থী চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ, মানবিকতার দৃষ্টান্ত সদর উপজেলা প্রশাসনের ফতুল্লায় ব্যবসায়ীকে তুলে নিয়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি, ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে বাসাবাড়ির জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৫৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

সিদ্ধিরগঞ্জে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একটি বাড়িতে অগ্নিকান্ডে দুই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। গত বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাষ্ট্যান্ড বাগপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। তাদেরকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলো, সুখী আক্তার (৩৫), তার মেয়ে সাদিয়া আক্তার (১০), বোন জান্নাত আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুপাতো বোন রহিমা আক্তার (৩২) ও রহিমার মেয়ে ঋতু আক্তার (১৩)।

রহিমার স্বামী জাহাঙ্গীর হাওলাদার জানান, বাড়িটিতে তার আত্মীয় সুখী ভাড়া থাকেন। সুখীর স্বামী নূর মোহাম্মদ চাকরি করেন। ২১-২২ দিন আগে সুখীর একটি সন্তান হয়। সেই সন্তানকে দেখতে রহিমা ও তার মেয়ে সুখীর বাসায় গিয়েছিলেন। রাতে বাসায় কয়েল ধরাতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ড ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। ফলে আগুন ধরাতেই বিস্ফোরণ ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে দগ্ধ ৬ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রহিমার নামে একজনের অবস্থা গুরুতর। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। সুখী আক্তারের শরীরের ১৭ ভাগ ও জান্নাত আক্তারের শরীরের ১৫ ভাগ দগ্ধ হয়েছে। তাদেরকে সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..