আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন গণঅধিকার পরিষদের তরুণ ও দক্ষ নেতৃত্ব ইঞ্জিনিয়ার নাহিদ। দলের যোগ্য, পরিশ্রমী ও এলাকায় গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে তৃণমূলের আস্থা অর্জন করেছেন। ফলে দলীয়ভাবে তাকেই এ আসনে একক মনোনয়ন প্রত্যাশী হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করার উদ্যোগ তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। ইঞ্জিনিয়ার নাহিদের তৃণমূলভিত্তিক তৎপরতা, গণসংযোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মনে করছেন নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে ইঞ্জিনিয়ার নাহিদই সবচেয়ে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী। তার নেতৃত্বে এ এলাকায় নতুন রাজনৈতিক ধারার সূচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তারা।
এদিকে সাধারণ জনগণও নাহিদের প্রতি আস্থা ও সমর্থন জানিয়ে বলছে, একজন শিক্ষিত, পরিষ্কার ইমেজের কর্মঠ নেতা হিসেবে ইঞ্জিনিয়ার নাহিদই এ আসনের জন্য উপযুক্ত প্রার্থী।
রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, যদি গণঅধিকার পরিষদ শেষ পর্যন্ত একক প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয়, তবে এ আসনে নাহিদ একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন।
চূড়ান্ত মনোনয়ন ঘোষণার অপেক্ষায় এখন দলের নেতাকর্মীসহ পুরো এলাকাজুড়ে চলছে নির্বাচনী আলোচনা, সবখানেই নাম উঠে আসছে এক ব্যক্তির: ইঞ্জিনিয়ার নাহিদ।
আপনার মন্তব্য প্রদান করুন...