সংবাদ শিরোনাম :
নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সচেতন নাগরিক গড়ে তুলতে সাগরের আহ্বান: নিরাপদ সড়ক আন্দোলনের নতুন দৃষ্টিভঙ্গি ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের পবিত্র আনন্দে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আলিফ দেওয়ান বক্তাবলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়ার ঈদ শুভেচ্ছা কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা ফতুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে এনআরবি মামুন’কে দেখতে চায় সাধারণ জনগণ আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী “চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের “ ‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

ফতুল্লায় শাহ আলমের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
oplus_0

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ফতুল্লায় বিভিন্ন ওয়ার্ডে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের জনপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ শাহ আলমের নির্দেশনায় এ দোয়া কর্মসূচি একযোগে অনুষ্ঠিত হয়।

শাহ আলমের আহ্বানে ফতুল্লার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ঘরে ঘরে খতমে কোরআন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় তার নিজ বাসভবনেও এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। তিনি কখনো কোনো অন্যায়ের কাছে মাথানত করেননি। দেশের বাইরে গিয়ে আরাম-আয়েশের জীবন বেছে নেওয়ার শত সুযোগ থাকলেও তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবেসে সবসময় দেশের মাটিতেই থেকেছেন। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি নির্যাতনের পাহাড় সহ্য করেছেন।”

বক্তারা আরও অভিযোগ করেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিনা অপরাধে তাকে ৬ বছর কারাগারে রেখে তিলে তিলে তাকে শেষ করার ষড়যন্ত্র করেছে। এমনকি স্লো পয়জন দেওয়ার অভিযোগও বারবার উত্থাপিত হয়েছে। সেই নির্যাতনের ফলেই আজ তিনি চরম অসুস্থ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন।”

তারা বলেন, “আজ দেশ ও জাতির জন্য খালেদা জিয়ার প্রয়োজন। আল্লাহ যেন তাকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন—এটাই আমাদের প্রত্যাশা।”

দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ শাহ আলমের সাফল্য ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ও জাতির শান্তি, স্থিতি ও নিরাপত্তার জন্যও প্রার্থনা করা হয়।

দোয়ার অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহমদ কমিটির অন্যতম সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বোরহান বেপারী, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফিরোজ মাস্টার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী পরিষদের সম্পাদক সৈয়দ মশিউর রহমান শাহিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর রুমি, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান, ৭ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মিসির আলী, সাধারণ সম্পাদক মাজহার, কাশিপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল, শ্রমিকদলের সেক্রেটারি হানিফসহ মান্নান মোল্লা, সাগর, জাহানসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..