সংবাদ শিরোনাম :
নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সচেতন নাগরিক গড়ে তুলতে সাগরের আহ্বান: নিরাপদ সড়ক আন্দোলনের নতুন দৃষ্টিভঙ্গি ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের পবিত্র আনন্দে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আলিফ দেওয়ান বক্তাবলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়ার ঈদ শুভেচ্ছা কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা ফতুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে এনআরবি মামুন’কে দেখতে চায় সাধারণ জনগণ আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী “চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের “ ‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ২ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় অবস্থিত ২ নং ওয়ার্ড বিএনপির নিজ কার্যালয়ে সিদ্ধিরগঞ্জ ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক মামুন মাহমুদ বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন ও সাহসী নেত্রী। তার জানাজায় কোটি কোটি মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে, তিনি কতটা ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। তিনি কোনোদিন অন্যায় বা অবিচারের সঙ্গে আপোষ করেননি।”

তিনি আরও বলেন,
“চাইলেই তিনি দেশ ছেড়ে বিদেশে গিয়ে আরাম-আয়েশের জীবন যাপন করতে পারতেন। কিন্তু তিনি বারবার বলেছেন—এই দেশই তার ঠিকানা, এদেশের মানুষের ভালোবাসাই তার একমাত্র সম্পদ। দেশের মানুষের কথা ভেবে তিনি নিজের সব সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন।”

বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরে মামুন মাহমুদ বলেন,
“তিনি নিজের চোখের সামনে ছোট ছেলের মৃত্যু দেখেছেন, বড় ছেলেকে নির্বাসিত জীবন কাটাতে দেখেছেন। দীর্ঘদিন বিনা অপরাধে তাকে কারাভোগ করতে হয়েছে। এসব দুঃখ-কষ্ট সহ্য করেও তিনি দেশ ও জনগণের প্রশ্নে কখনো আপোষ করেননি।”

তিনি বলেন,
“আজ আমরা আমাদের অভিভাবককে হারিয়ে এতিম হয়ে গেছি। তবে তার রেখে যাওয়া আদর্শ, নীতি ও সংগ্রামের পথ অনুসরণ করেই আমাদের আগামী দিনগুলোতে এগিয়ে যেতে হবে।”

মোক্তার হোসেন মুক্তুরের সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুর ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডের সভাপতি গাজী মনির হোসেন, রাকিবুল দেওয়ান, নজরুল ইসলাম বাবুল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি মোঃ গোলজার হোসেন, মোঃ রাজা মিয়া, মোঃ নুর উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের মুন্সি, সহ সভাপতি তাহের মিয়া, যুবদল নেতা রাশেদুল ইসলাম রাব্বি, আরিফুল ইসলাম জিনি, জহিরুল ইসলাম অমি। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..