সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

রূপগঞ্জে কৃষি জমিতে জোরপূর্বক বালু ভরাট করায়  ভূমিদস্যু দালাল চক্রের সদস্যকে গণধোলাই দিলো কৃষকরা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জ জেলার  রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া মৌজার কৃষি জমিতে জোরপূর্বক বালু ভরাটের জেরে ভূমিদস্যুর দালাল চক্রের এক সদস্যকে গণধোলাই দিয়েছে কৃষকরা। ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার পোনাবো এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দালাল চক্রের সদস্য বলে কৃষি জমিতে বালু ভরাট করবো না। আমারে ছাইরা দেন। আমারে মাইরেন না। পরে  এ বলে সে দৌড়ে পালিয়ে যায়।

কৃষকরা জানায়, দীর্ঘদিন যাবত ভূমিদস্যুরা গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া মৌজার আমাদের কৃষি জমিতে রাতে আধারে বালু ভরাট করছে। এ কৃষি জমি ছাড়া আমাদের কোনো জমি নাই। জমিতে বালু ভরাট করলে আমরা না খেয়ে মরবো।  আমরা তাদেরকে বালু ভরাট না করার জন্য অনেক অনুরোধ করছি। তারপরও তারা আমাদের বাপ দাদার জমিতে বালু ভরাট করে আসছে।

জমিতে বালু ভরাট করার বাঁধা দিলে ঐ দালাল সদস্য  কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে কৃষক ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে দালালকে গণধোলাই দেয়। দালাল চক্রের সদস্য ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপাটরে এশিয়ান টাউন আবাসিক প্রকল্পের এডমিন অফিসার কামাল পাশা বলেন, যে দালালকে এলাকাবাসী ও কৃষকরা গণধোলাই দিয়েছে সে আমাদের কোম্পানির কেউ না। আমি তাকে চিনিনা।

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..