সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

রাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

বগুড়া শেরপুরে চাঞ্চল্যকর মিজানুর হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে শেরপুর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম আব্দুস সামাদ। তিনি শেরপুরের ঢেপুয়া এলাকার মৃত আলতাব আলী মন্ডলের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম।
এর আগে গত ১৭ আগস্ট মিজানুর রহমান তার লিজকৃত সরকারি জমির উপর খনন করা পুকুর থেকে মাছ ধরা কে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে আসামিরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে নিহতের মা বাদী হয়ে বগুড়া শেরপুর থানায় ১৭ জন এজাহারনামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার ধারাবাহিকতায় র‍্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া শেরপুর উপজেলায় হত্যা মামলার অন্যতম পলাতক আসামী আব্দুস সামাদ তেতুলিয়া গ্রামে তার আত্মীয় নুর আলম পান্নার বাড়িতে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামি বিভিন্ন স্থানে দীর্ঘ দিন হতে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে শেরপুর থানা পুলিশ।

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..