সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

বগুড়া শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ওয়ার্ড যুবলীগের সভাপতি গ্রেফতার

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ২০২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বগুড়া শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আবু রায়হান মোল্লা (৩০) কে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ । সে শেরপুরের শুভগাছা গ্রামের মোঃ জলিল মোল্লার ছেলে।থানা-পুলিশ সূত্র জানায়, বুধবার (১৫ই জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ জুলাই শহরের ধুনট রোড মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলার অভিযোগে ২ নভেম্বর থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার বাদী ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিফাত সরকার। তাঁর বাড়ি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকায়। মামলায় এজাহারনামীয় আসামির সংখ্যা ছিল ১৪৭। মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা অনেকে।শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..