সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্টে রূপগঞ্জ থেকে ৬ জন গ্রেপ্তার

স্বপ্ন বাংলা নিউজ / ১৮০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন: রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেন (২২), আওয়ামী লীগ কর্মী বাসেদ মিয়া (৪২),
রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. আব্দুল আলীম সরকার (৫৮), দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী আসিফ দেওয়ান (২১), রূপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী জাকির হোসেন (৪৩), রূপগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. সৈকত মিয়া (২৪)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..