সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম আটক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে ফাইজুল ইসলাম ডালিমকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মংগলবার (১৮ ফেব্রুয়ারী) রাতে তাকে আটক করা হয়েছে।

ডালিমের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মামলা রয়েছে।

আওয়ামী লীগের শাসনামলে ২০২২ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ফাইজুল হক ডালিম।

ডালিমের প্রতিদ্বন্দ্বী ছিলো ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ২ বারের চেয়ারম্যান অসংখ্য মামলার আসামী সাইফুল ইসলাম স্বপন।

নারায়ণগঞ্জ ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

এখনো গ্রেফতারকৃত ডালিম কে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..