সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

নরসিংদীর রায়পুরার দক্ষিণ মির্জানগরে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী কর্তৃক ৩ বছর বয়সী শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা শিরীন আক্তারকে (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার (২ মার্চ) সকাল সাড়ে আটটায় রায়পুরা উপজেলাট আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে শাশুড়ী যখন তারাবী নামাজ পড়তেছিলেন, তখন ঘাতক মা নিজ ঘরে আনাসকে বঁর্টি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।

পাঁচ বছর আগে রায়পুরা উপজেলার মির্জানগর গ্রামের ডালিম মিয়া বিয়ে করেন হাইরমাড়া এলাকার শিরীন আক্তারকে। বিয়ের পর জীবিকার তাগিদে ডালিম সৌদি আরবে পাড়ি জমালে তার স্ত্রী তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শশুরবাড়িতে ছিলেন।

স্থানীয়রা জানান, পাশের রুমে তারাবির নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। পরে চিৎকার শুনে ছুটে এসে নাতির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

এদিকে খবর পেয় রাতেই নিহত শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে রাতেই শিশুর মাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। সকালে আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে অভিযুক্ত মা শিরীন আক্তারকে আটক করা হয়। এসময় তার পরিহিত কাপড়ে রক্তের দাগ ছিল বলে জানায় পুলিশ।

শিশুটির দাদি জানান, তার পুত্রবধূ রগচটা স্বভাবের ছিলেন। রাগের মাথায় নাতিকে মারধর করত। তবে এভাবে নিজের সন্তানকে একজন মা হত্যা করতে পারেন, তা যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ সাংবাদিকদের জানান, এঘটনায় এখনো মামলা হয়নি। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..