সংবাদ শিরোনাম :
বগুড়া প্রেসক্লাবকে স্মার্ট টিভি উপহার দিলেন এমপি সিরাজ ও আসিফ সিরাজ রব্বানী একটি গাছ, একটি প্রাণ’ স্লোগানে ডিএনডি লেকপাড়ে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি ফতুল্লায় তালা ভেঙে বাসায় চুরি, নগদ ২ লাখ টাকা ও ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি লুট বগুড়া শেরপুরে মির্জাপুরকে হারিয়ে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কুসুম্বী বাবার পথেই তারেক রহমান, বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধন, সড়ক উন্নয়ন ও আধুনিক ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সোনারগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বগুড়ার শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বগুড়ার শেরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করলেন এমপি সিরাজ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

রক্তচাপ বাড়ানো জয়, সুপার ফোরে হাসিমুখে বাংলাদেশ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫০৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

১৬৯ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চ টিকে ছিল। শেষ পর্যন্ত ১ বল ও ৪ উইকেট হাতে রেখে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু করল বাংলাদেশ।

শেষ ওভারের নাটক

শেষ ৬ বলে দরকার ছিল ৫ রান। দাসুন শানাকার করা ওভারের প্রথম বলেই চার মেরে ব্যবধান নামিয়ে আনেন জাকের আলী। কিন্তু পরের বলেই বোল্ড হয়ে ফিরতে হয় তাঁকে। তৃতীয় বলে রান আসেনি। চতুর্থ বলে ক্যাচ দিয়ে ফিরলেন মেহেদী হাসান। তখনো ১ রান দরকার, টানটান উত্তেজনা।
অন্য প্রান্তে রাগে কাঁপছিলেন শামীম হোসেন। পঞ্চম বলে নেমে আসা নাসুম আহমেদ ঠাণ্ডা মাথায় শর্ট থার্ডম্যান দিয়ে ১ রান নিয়ে নিশ্চিত করেন জয়।

বাংলাদেশের রান তাড়া

ওপেনার তানজিদ শূন্য রানে ফেরেন দলীয় ১ রানেই। এরপর অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে দলকে সামলে নেন সাইফ হাসান। দুজন মিলে যোগ করেন ৫৯ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়ার পর লিটন ফেরেন।

এরপর সাইফের সঙ্গে হাত মেলান তাওহিদ হৃদয়। দুজন মিলে গড়েন ৫৪ রানের জুটি। ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন সাইফ। অন্যদিকে হৃদয় খেলেন দারুণ আক্রমণাত্মক ইনিংস—৩৭ বলে ৫৮ রান। শামীম হোসেনকে নিয়ে তিনি ২৭ বলে ৪৫ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তবে জয়ের মাত্র ১০ রান দূরে থাকতে ১৯তম ওভারে আউট হন হৃদয়। এরপরই আসে শেষ ওভারের নাটকীয়তা।

বড় লক্ষ্য তাড়া করে জয়

টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য এটি ছিল অন্যতম বড় লক্ষ্য তাড়া করে জয়। এর চেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয় এসেছে মাত্র দু’বার। সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ্য তাড়া করে ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষেই জয় পেয়েছিল টাইগাররা।

পরের ম্যাচ ভারত

২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..