সংবাদ শিরোনাম :
নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সচেতন নাগরিক গড়ে তুলতে সাগরের আহ্বান: নিরাপদ সড়ক আন্দোলনের নতুন দৃষ্টিভঙ্গি ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের পবিত্র আনন্দে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আলিফ দেওয়ান বক্তাবলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়ার ঈদ শুভেচ্ছা কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা ফতুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে এনআরবি মামুন’কে দেখতে চায় সাধারণ জনগণ আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী “চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের “ ‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে হাদীর

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পর্যন্ত ঢামেক এখনো ওসমান হাদির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ না করলেও তিনি এসব তথ্য জানান।

ডা. জাহিদ হাসান বলেন, ‘তার কন্ডিশন খুবই খারাপ, ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। হাসপাতালে আনার পর তার ‘সাইন অফ লাইফ’ ছিল। অপারেশনের সময় এনেসথেশিয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার নিজস্ব শ্বাসপ্রশ্বাসের প্রচেষ্টা ছিল। এখনো তিনি বেঁচে আছেন।’

তিনি বলেন, ‘অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে। উনার নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। রোগী সম্পর্কে কোনো আশার কথা বলতে পারছি না। এখন তিনি বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।’

তিনি আরও বলেন, ‘তার (হাদির) পরিবারের সদস্যরা উন্নত আইসিইউ সুবিধার কথা বিবেচনায় নিয়ে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে। থানা পুলিশ ছাড়াও গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে। এই ঘটনায় জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..