দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব ফতুল্লার তক্কার মাঠ এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলামের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলামের আয়োজনে ও সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ডা. মাসুদ, মোহাম্মদ রুহুল আমিন মাসুদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্বাস উদ্দিন চুন্নু, মোহাম্মদ হানিফ ও মোহাম্মদ আল আমিন মাতবর।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি রাসেল মাহমুদ বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনায় আমাদের এই আয়োজন।”
সভাপতির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,
“খালেদা জিয়ার আদর্শ ধারণ করে স্বেচ্ছাসেবক দল আগামীতেও মানুষের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে।”
বক্তব্য শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে রান্না করা খাবার তবারক হিসেবে বিতরণ করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...