পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ান নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক আন্তরিক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের বার্তা। এই পবিত্র দিনটি আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা, ত্যাগ ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হতে। আমি কামনা করি, ঈদের এই আনন্দ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য। দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে এগিয়ে এসে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”
উল্লেখ্য, আলিফ দেওয়ান ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং আন্দোলনকে বেগবান করে।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন এবং সকলকে ঈদের আনন্দ আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...