সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ঈদের দিন বাসচাপায় বাবা-ছেলে নিহতের ঘটনায় চালক গ্রেফতার

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বগুড়ায় ঈদের দিন সকালে নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ জুন) রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে সিরাজগঞ্জ থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়। বাসচালক জসিম বরগুনার কুদিঘাটা এলাকার আজাহার আলীর ছেলে। তবে তিনি গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ীভাবে থাকতেন। বুধবার (১১ জুন) বগুড়া হাইওয়ে পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ। তিনি বলেন, প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোপন সোর্সের সহায়তায় শনাক্ত করা হয় জোয়ানা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-০৯০৯)। এই বাসই দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিল বলে নিশ্চিত হয় পুলিশ। বাসটির চালক ছিলেন বরগুনার জসিম উদ্দিন। গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ীভাবে থাকতেন তিনি। জসিমকে গ্রেফতারের পাশাপাশি সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে বাসটিও আটক করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বাস ও চালক বর্তমানে হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য জোয়ানা পরিবহনের ঘাতক বাস (ঢাকা মেট্রো-ব-১৩-০৯০৯) গত ৭ জুন ঈদের দিন সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাস চাপায় প্রাণ হারান মো. চাঁন মিয়া (৩৫) ও তার পাঁচ বছরের ছেলে আবদুল্লাহ। বগুড়া শেরপুর উপজেলায় বাড়ি থেকে ঈদের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় বাবা-ছেলে। নিহত চাঁন মিয়া নিজেও একজন বাসচালক ছিলেন। এ ঘটনার পরদিন নিহতের বড় ভাই রাজা মিয়া শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..