সংবাদ শিরোনাম :
ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, হামলার নেপথ্যে মাদক চক্রের সন্দেহ বর্ণিল সাজে ইবির ৪৮ তম দিবস উদযাপন সুনামগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুতুবপুরে তোফাজ্জল হোসেন মোল্লার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল, প্রতিকূল আবহাওয়াতেও সাংগঠনিক দায়িত্বে সরব টিপু বৃষ্টি উপেক্ষা করেও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় টিপু, নারায়ণগঞ্জের রাজপথে শান্তি-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা ইবিতে ছাত্রশিবির কতৃক নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান ফতুল্লায় বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুড়ল চেয়ার-পর্দা গোপালগঞ্জে সহিংসতা রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামাত ফতুল্লায় গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল ব্যাংক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৭১৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক নতুন সড়ক এলাকায় ব্যবসা দখলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ডের সহ-সভাপতি ইউনুস সরদার অভিযোগ করেছেন, তার পরিচালিত ব্যবসা দখলের উদ্দেশ্যে একটি পক্ষ মিথ্যা অপপ্রচার চালিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে ইউনুস সরদারকে নানা হামলা-মামলার ভয়ে আত্মগোপনে থাকতে হতো। পরবর্তীতে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতনের পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসে জীবিকা নির্বাহের জন্য ব্যবসা শুরু করেন।

ইউনুস সরদারের দাবি, তিনি প্রায় দেড় বছর ধরে ফতুল্লার পঞ্চবটি বিসিক এলাকার শাওন নিটিং, এস খান নিটিং ও একে খান নিটিং কারখানার সঙ্গে লিখিত চুক্তির মাধ্যমে কার্টন নামানোর ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে সম্প্রতি গণ অধিকার পরিষদের কিছু ব্যক্তি তার এই ব্যবসা দখলের চেষ্টা করছে এবং তাকে আওয়ামী লীগের লোক আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

অভিযোগ অনুযায়ী, গত ২ এপ্রিল সকাল থেকে ওই পক্ষ ইউনুসের অফিসের সামনে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে ইউনুস প্রশাসনের সহায়তা চান।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত দেন যে, লিখিত চুক্তির ভিত্তিতে ইউনুস সরদার আপাতত তার ব্যবসা পরিচালনা অব্যাহত রাখবেন। পাশাপাশি পরবর্তীতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত একটি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..