সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

পন্ডিত হোসেন / ১০৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বাবুরাইল বউবাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাছির উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।

নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) এবং তাদের ছেলে আফরান (৪)। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হাবিবুল্লাহ শিপলু তার স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

পুলিশ জানায়, চতুর্থ তলার ভাড়া বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। স্থানীয়রা হাবিবুল্লাহ শিপলুর স্বজনদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবুল্লাহ শিপলুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ওড়না কেটে তার লাশ নামানো হয়। অন্য একটি কক্ষে শিপলুর স্ত্রী মোহিনী আক্তার মীম এবং ছেলে আফরানের মুখের ওপর বালিশ চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হাবিবুল্লাহ শিপলু “রমজান সমিতি” নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন। করোনা মহামারীর সময় সমিতিটি বন্ধ হয়ে যায়। জানা গেছে, সমিতির গ্রাহকরা তার কাছে টাকা পেতেন। আর্থিক সংকটের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ লাশগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..