সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

একসাথে বাঁচব, একসাথে মরব, আপনাদের ছেড়ে কোথাও যাব না : মামুন মাহমুদ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে প্রায় তিনশত পরিবারের মধ্যে মশারী বিতরণ করা হয় এবং একইসঙ্গে এলাকায় ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র বিলি ও গণসংযোগ করা হয়।

আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন আদমজী বিহারী ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, এবং যুবদল নেতা ওয়াসিম আসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “স্বাধীনতার ৪০ বছর পার হলেও এই এলাকার মানুষ বহুদিন নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। তারা ভোটার ছিলেন না, ফলে শিক্ষা, চিকিৎসা, চাকরি এমনকি সামাজিক মর্যাদাও ছিল অনিশ্চিত। ২০০৩ সালে একটি রিটের মাধ্যমে এই প্রশ্ন ওঠে—আপনারা কি এই দেশের নাগরিক হিসেবে ভোটার হতে পারবেন কি না। সেই রায়ের ভিত্তিতে ২০০৮ সালে আপনাদের ভোটার করা হয়।”

 

তিনি বলেন, “আমি তখন আপনাদের পাশে ছিলাম। নিজে উদ্যোগ নিয়ে অনেককে ভোটার হতে সহযোগিতা করেছি। কারণ, আমি বিশ্বাস করতাম—ভোটার হলে তবেই মানুষ নাগরিক মর্যাদা পায়, স্কুলে সন্তানকে পাঠাতে পারে, বিয়েশাদি, চাকরি, এমনকি রাজনীতিতেও অংশ নিতে পারে। তখন অনেকে চেয়েছিল আপনাদের ভোটার না করতে, কিন্তু আমি বলেছিলাম—না, তারা আমাদের ভাই, আমাদের সমাজের অংশ। আমরা একসাথে বাঁচবো, একসাথে মরবো।”

তিনি জানান, বর্তমানে আদমজী বিহারী ক্যাম্পে ৭ হাজারেরও বেশি ভোটার রয়েছেন, যেখানে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ২০ হাজার। ভোটার হতে পারায় তারা এখন সম্মানের সঙ্গে বাংলাদেশের নাগরিক হিসেবে বসবাস করছেন।

বক্তব্যে বিতারিত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে অধ্যাপক মামুন বলেন, “গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি স্তম্ভ ধ্বংস করেছে—শাসনব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা—কোনো কিছুই সুষ্ঠু নেই। তারা ভোটাধিকার হরণ করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। যে দেশে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না, সে দেশ কেমন করে গণতান্ত্রিক দেশ হয়?”

তিনি আরও বলেন, “মাদক, দুর্নীতি, লুটপাট আজ চরমে। শেখ হাসিনার শাসনামলেই মাদকের বিস্তার ঘটেছে। আজ যুবসমাজ ধ্বংসের পথে, নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ নিয়েছে।”

তারেক রহমানের ৩১ দফার কথা তুলে ধরে তিনি বলেন, “এই ৩১ দফা রাষ্ট্রের নতুন কাঠামো নির্মাণের রূপরেখা। আমরা আর এই ধ্বংসস্তূপে বসবাস করতে চাই না। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই—যেখানে সবার অধিকার থাকবে, ন্যায়বিচার থাকবে, ভোটের অধিকার থাকবে। জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।”

অধ্যাপক মামুন বলেন, “আমি জানি, আপনারা অন্তর থেকে কখনোই নৌকার সমর্থক ছিলেন না। কিন্তু আপনাদের জোর করে মিছিলে নেওয়া হতো, মঞ্চে দাঁড় করিয়ে বলা হতো ‘নৌকা নৌকা’। অথচ আপনাদের মন ছিল ধানের শীষে, খালেদা জিয়ার পক্ষে। আজ সেই অত্যাচারের দিন শেষ হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছি। এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। আমরা আপনাদের পাশে থাকতে চাই, যেমনটা আগে থেকেছি। আবারও বলছি—ভালো প্রার্থী এলে ধানের শীষে ভোট দিন। একসাথে বাঁচব, একসাথে মরব—আপনাদের ছেড়ে কোথাও যাব না।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..