সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

ক্যান্টনমেন্টের লেক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ৩৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকার ‘লেকেরপাড়’ নামক স্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিন রায়হান সৌমিক (৩০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৯ জুন) সকালে স্থানীয়রা ক্যান্টনমেন্টের পুকুরে লাশ ভাসতে দেখে সেনাবাহিনী ও শাজাহানপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নিহত সৌমিক বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা এলাকার তৌফিকুর রহমানের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সৌমিক তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।ক্যান্টনমেন্টের পুকুরে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..