সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থা: গভীর রাতে উদ্বেগে ছুটে গেলেন বাবুল , দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪১৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠায় পুরো দেশের মানুষের মনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তার এই সংকটপূর্ণ মুহূর্তে সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জের পরিচিত মুখ ও বিএনপির নিবেদিতপ্রাণ নেতা আবু জাফর আহমেদ বাবুল।

রাতের নীরবতা ভেঙে হাসপাতালের সামনে দাঁড়িয়ে তিনি দেশনেত্রীর অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ তথ্য জানেন। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“দেশনেত্রী খালেদা জিয়ার জীবন-মরণ সন্ধিক্ষণে। আমি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে দেশবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন। আল্লাহর রহমত ছাড়া এখন আর কোনো শক্তি নেই।”

তিনি আরও বলেন,
“দেশনেত্রী শুধু একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব নন; তিনি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মুক্তির প্রতীকে পরিণত হয়েছেন। তার অসুস্থতা আমাদের জাতীয় উদ্বেগের কারণ।”

মাঝরাতে হাসপাতালে উপস্থিত হয়ে একা দাঁড়িয়ে প্রার্থনা করতে দেখা যায় বাবুলকে। দেশজুড়ে এখন শুধু একটাই প্রত্যাশা, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..