সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

খুলনায় ভৈরব নদে ফেরি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নারী পুরুষ শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন। উদ্ধার অভিযানে খুলনা সদর নৌপুলিশ, রূপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিসসহ নৌবাহিনীর ডুবুরিরা অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলখানা ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত সোয়া ১০টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনেরবাজারের দিকে যাচ্ছিল। নদীর মাঝপথে ফেরির সঙ্গে ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রলার থেকে কয়েকজন নদীতে পড়ে যান। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া এক নারী ও শিশু নিখোঁজ রয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবু বক্কর বলেন, ফেরি ও ট্রলারের সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিখোঁজের খবর পেয়েছি। ৬ সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজ পরিচালনা করছে। তীব্র স্রোতে ৮০ ফুট নিচে উদ্ধার যেতে বেগ পেতেও হচ্ছে। রাতে স্রোত বৃদ্ধি পেলে সকালে পুনরায় অভিযান শুরু করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..