সংবাদ শিরোনাম :
উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদার দাবিতে একটি রোলিং মিলে হামলা চালানো হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আল আমিনের ক্যাডার আলিফের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা এ হামলা চালায় । হামলায় রোলিং মিলের মালিক ইয়াছিন আরাফাত, হাজ্বী আহাম্মদ হোসেন, প্রতিষ্টানের এমডি হাজ্বী আনোয়ার হোসেনসহ ৭ জন আহত হয়েছে।


‎২১ (ফ্রেবুয়ারী) শনিবার বিকালে ফতুল্লার পঞ্চবটি এমদেদিয়া রোলিং মিলের ভিতরে এ ঘটনা ঘটে।

‎এমদেদিয়া রোলিং মিলের মালিক ইয়াছিন আরাফাত জানান, ত্রয়োদশ নির্বাচনের পর পরই এনসিপি দলের নাম ভাঙ্গিয়ে ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় এনসিপি নেতা পরিচয়ে আলিফ প্রভাব বিস্তার করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে শনিবার বিকালে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম, রাসেলসহ একদল সন্ত্রাসী বিভিন্ন অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে তার মালিকানাধীন এমদেদিয়া রোলিং মিল নামক প্রতিষ্টানে আসেন এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত অর্থ প্রদানে অপরাগতা প্রকাশ করার পর পরই আলিফের নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। তাদের হামলায় প্রতিষ্টানের কর্মকর্তাসহ চারজন গুরুতর আহত হয় এবং আগামি ২৪ ঘন্টার মধ্যে দাবিকৃত চাঁদা প্রদান করা না হলে রোলিং মিল জ্বালিয়ে দেওয়ার হুমকি প্রদান করে চলে যায়।

‎স্থানীয়রা জানান, ত্রয়োদশ নির্বাচনের পর পরই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আল আমিনের ক্যাডার হিসেবে পরিচিত আলিফসহ তার লোকজন ফতুল্লার পঞ্চবটি ও আশে পাশের শিল্পপ্রতিষ্টানের মালিকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে আসছে। মূলত, শিল্প প্রতিষ্টান গুলোতে চাঁদার দাবিতেই এ হুমকি প্রদান করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। আর আলিফের এমন কর্মকান্ডে এনসিপিসহ সাংসদ আে আমিনের ভাবমূতি ক্ষুন্ন হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

‎অভিযোগের বিষয়ে এনসিপি নেতা আলিফের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। আলিফ বলেন, আমরা কখনো চাঁদাবাজি করিনি উল্টো চাঁদার দাবিতে বিপ্লব নামের একজনকে ইয়াছিন আরাফাত তার এমদেদিয়া রোলিং মিলের ভিতরে আটক করে রাখেন। এমন সংবাদে আমরা ইয়াছিন আরাফাতের মালিকানাধীন রোলিং মিলের ভিতর থেকে বিপ্লবকে উদ্ধার করি।

‎ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, এঘটনায় একপক্ষ অভিযোগ দায়ের করেছে। তবে, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ কাউকে খোঁজে পায়নি।

 

সূত্র : যুগের নারায়ণগঞ্জ 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..