সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

জগন্নাথপুরের প্রাণকেন্দ্রের বিকল্প সেতুর এ্যাপ্রোচ পানির নীচে , বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ৩১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

জগন্নাথপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত নলজুর নদীর উপর নির্মাণাধীন আর্চ ব্রীজের কাজ ধীর গতিতে চলছে। আর যানবাহন চলাচলের জন্য এই ব্রীজের দক্ষিণ পার্শ্ববর্তী বিকল্প সেতুর এ্যাপ্রোচ পানির নীচে তলিয়ে যাওয়ার পাশা-পাশি বড়বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। জরুরী ভিত্তিতে এই এ্যপ্রোচ সংস্কারের  জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।

১০ ই জুন রোজ মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ খাদ্য গুদামের সন্নিকটে নলজুর নদীর উপর  দৃষ্টি নন্দন আর্চ ব্রীজের নির্মাণ কাজ ধীর গতিতে হচ্ছে। ২০২৩ সালে এই ব্রীজের কাজ শুরু হলেও দুই দফা কাজের সময়সীমা বৃদ্ধির পরও ধীর গতিতে নির্মাণ কাজ চলছে। এই আর্চ ব্রীজের নির্মাণ কাজ এর জন্য এই স্থানের পুরাতন ব্রীজটি ভেঙে ফেলা হয়। এবং গ্রামাঞ্চল থেকে উপজেলা সদরে আসা জনসাধারণ ও পৌরবাসীর  চলাচলের জন্য এই নির্মাণাধীন আর্চ ব্রীজের দক্ষিণপার্শ্বে পৌর শহরের হেলিপ্যাড এলাকায় নলজুর নদীর উপর বিকল্প সেতু নির্মাণ করা হয়। তবে চলতি বর্ষা মৌসুমে নলজুর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই বিকল্প সেতুর পূর্ব পার্শ্বের এ্যাপ্রোচের শতাধিক গজ এলাকা পানির নীচ তলিয়ে যাওয়ার সৃষ্টি হওয়ার পাশা-পাশি এ্যাপ্রোচ পানির নীচে তলিয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বড়বড় গর্তের সৃষ্টি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণকে যানবাহনে  চলাচল করতে হচ্ছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি প্রায় প্রতিদিনই ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে।  বিধায় জানমালের নিরাপত্তার স্বার্থে এই এ্যাপ্রোচে মাটি ভরাট সহ বালু-পাথর কিংবা কংক্রিট পেলে দ্রুত মেরামতের জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের প্রতি এবং আর্চ ব্রীজের নির্মাণ কাজ দ্রুততার সহিত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন জগন্নাথপুরের সচেতন মহল।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলার বাসিন্দা শামীম আহমদ, সুজন মিয়া, কামাল হোসেন , আবাব মিয়া, জহিরুল ইসলাম ও মর্তুজা মিয়া সহ একাধিক ব্যক্তি একান্ত আলাপকালে বলেন, অপরিকল্পিত ভাবে বিকল্প সেতু ও সেতুর এ্যাপ্রোচের কাজ করায় নদীর পানি সামান্য বৃদ্ধি পেতেই এ্যাপ্রোচ পানির নীচে তলিয়ে গেছে এবং বেশ কিছু এলাকা জুড়ে এ্যাপ্রোচ সড়কে পানির নীচে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন ও পায়ে হেটে  চলাচলে নানাবিধ অসুবিধা হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প সেতু দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করছেন। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। প্রায় সময়ই অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন। জনস্বার্থে দুর্ঘটনা এড়াতে এ্যাপ্রোচের সংস্কারকাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানাচ্ছি। এবং আর্চ ব্রীজের নির্মাণ কাজ ধীর গতিতে হচ্ছে। যার ফলশ্রুতিতে পৌর শহরে প্রতিনিয়ত  দীর্ঘ যানজট লেগেই থাকে। বিধায় জনস্বার্থে নির্মাণাধীন ব্রীজের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..