সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

ড্রেনে গ্যাস জমে সিদ্ধিরগঞ্জে বিকট শব্দে বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউ বাজার এলাকার একটি ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধাক্কায় প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে। ড্রেনের ৫ ইঞ্চি স্লাবগুলো উল্টে গিয়ে ভেতরের ধুলো-ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম বলেন, আমি এবং আমার দোকানে আরও দুই ক্রেতা বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ড্রেনের স্লাবগুলো প্রায় তিন ফুট উঁচুতে উঠে যায়। আশেপাশের বিল্ডিংগুলো কেঁপে উঠেছে, আমরা সবাই ভয়ে চিৎকার করতে লাগলাম।

এ ঘটনায় নূর ইসলাম (৫০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও দুই নারীও আহত হয়েছেন, যাদের নাম এখনো জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বাজার এলাকায় কম লোক থাকার কারণে ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে। তবে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে ছুটে বের হয়ে আসে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল জানান, বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই দায়িত্বশীলরা ঘটনাস্থলে গেছেন।

তিনি বলেন, প্রত্যেক বছর টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। এ বছর যথাযথভাবে পরিষ্কার না করা হতে পারে এই ঘটনার কারণ। আমরা শিগগিরই ব্যবস্থা নিচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, আমরা ঘটনাটি শুনেছি এবং পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..