সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক জায়গা থেকে দুই মরদেহ উদ্ধার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড মারকাজ মসজিদের পাশের পুকুর থেকে মোহাম্মদ সালমান (১৬) নামে এক কিশোরের ও গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া কাঠপট্টি কমিউনিটি সেন্টারের পাশের পুকুরে আলমগীর হোসেনের (৪০) মরদেহ পাওয়া যায়।

সালমান উপজেলার বরাব পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও আলমগীর হোসেন হাটাব এলাকার সাইফুল ইসলামের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তারাব বিশ্বরোড এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন একটি পুকুরে মরদেহটি ভাসছিল। বিষয়টি জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রূপগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পরে মরদেহ উদ্ধার করা হয়। সালমান গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল।

এদিকে গোলাকান্দাইল ইউনিয়ন পূর্বপাড়া কাঠপট্টি কমিউনিটি সেন্টারের পাশের পুকুরে একটি মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ দেখে ভুলতা ফাঁড়িতে জানান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। আলমগীর হোসেন গতকাল রাতে মাছ শিকার করতে বেরিয়েছিলেন বলে জানা যায়।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..