সংবাদ শিরোনাম :
নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সচেতন নাগরিক গড়ে তুলতে সাগরের আহ্বান: নিরাপদ সড়ক আন্দোলনের নতুন দৃষ্টিভঙ্গি ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের পবিত্র আনন্দে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আলিফ দেওয়ান বক্তাবলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়ার ঈদ শুভেচ্ছা কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা ফতুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে এনআরবি মামুন’কে দেখতে চায় সাধারণ জনগণ আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী “চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের “ ‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো: শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি আমতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

মো: শাকিল গাইবান্ধার শাহপাড়া ইউনিয়নের মরিচবাড়ী এলাকার মো: কুদ্দুছের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

জানা গেছে, বুধবার রাতে ছিনতাইকারীরা শাকিলকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে। পরে পুলিশ হাজীগঞ্জ আইটি স্কুল এলাকা থেকে অটোরিকশা উদ্ধার করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে এম মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানায় ফোন করলে আমরা সেখানে যাই। গিয়ে দেখি, গলাকাটা অবস্থায় ভিকটিম পড়ে আছে।’

এদিকে, পুলিশের সহয়তায় লাশ উদ্ধার পূর্বক সিআইডি ও পিবিআই-এর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করার পর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..