সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সাল্লুর গভীর শোক প্রকাশ: দিয়াবাড়ির সেই হৃদয়বিদারক দুর্ঘটনায় শোকস্তব্ধ আমরা

ফাহমিদা এমি / ৪০৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সাল্লু।

এক শোকবার্তায় তিনি বলেন,
“এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন—তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইলো আমার গভীর সহানুভূতি ও সমবেদনা।
একটি জাতির ভবিষ্যৎ যারা, সেই শিশুদের মৃত্যু আমাদের হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে। আমরা যেন এমন বেদনাদায়ক ঘটনা আর কখনও না দেখি, সেই প্রার্থনাই করি।”

তিনি আরও বলেন,
“দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষ তদন্ত ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানাচ্ছি।”

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..